নিউজটাইম ওয়েবডেস্ক : জড়ি ও পুঁথি লাগিয়ে দেওয়ার বিনিময়ে শাড়ি প্রতি ৪০০ টাকা করে দেওয়া হবে। এই কাজে সিকিউরিটি বাবদ মহিলাদের থেকে ১৫০০ টাকা করে নিয়ে চম্পট ব্যবসায়ী। টাকা দিয়ে প্রতারিত হাজার পাঁচেক মহিলা। প্রতারক শ্যামসুদ্দিন গাজী যে বাড়িতে ভাড়া থেকে অফিস চালাতেন সেই বাড়িতে বিক্ষোভ প্রতারিত মহিলাদের।
কুমারগঞ্জ থানার ডাঙ্গা এলাকার ঘটনা। টাকা নিয়ে চম্পট অভিযুক্ত শ্যামসুন্দর গাজী কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘরে বসে কলকাতার শাড়ি কোম্পানির জড়ির নকশা তৈরির কাজ ও পারিশ্রমিক বাবদ শাড়ি প্রতি ৪০০ টাকা দেওয়ার নামে মহিলাদের কাছ থেকে ১৫০০ টাকা করে জমা নেন। ডিসেম্বর মাস থেকে এই কারবার চালিয়ে আসার পর গতকাল রাতে অফিস তালা দিয়ে তিনি পালিয়ে যান বলে অভিযোগ।আজ সেই খবর জানাজানি হতেই প্রতারিত কয়েক হাজার মহিলা সেই বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে কুমারগঞ্জ থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

