নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর ও মারধরের ঘটনায় সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে তদন্ত চালাচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই কাশিপুর থানার বিজয়গঞ্জ বাজারের এক আইএসএফ কর্মীকে চিহ্নিত করে পুলিশ কর্মীরা। তারপরেই সোমবার গভীর রাতে বিজয়গঞ্জ বাজার থেকে কাশিপুর থানার পুলিশের সাহায্য নিয়ে শেখ ফিরোজ নামে ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
শেখ ফিরোজকে মঙ্গলবার বারুইপুর মহাকুম আদালতে তুলবে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা। অন্যদিকে রাতভোর তল্লাশি অভিযান চালিয়ে লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকেও আরো এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে হাতিশালাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় মোট ৪৬ জনকে গ্রেফতার করলো কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

