নিউজটাইম ওয়েবডেস্ক : ১৯ বছর পর আবার লিগ খেতাব জয়ের হাতছানি আর্সেনালের। টান টান উত্তেজনার ম্যাচে ম্যান ইউকে হারিয়ে খেতাবী লড়াইয়ে আরও এক ধাপ এগোলো আর্সেনাল। পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয় তুলে নিল মিচেল আর্টিকার দল। ম্যাচের শুরুতে র্যাশফোর্ডের গোলে এগিয়ে গিয়েছিল রেড ডেভিলসরা। কিন্তু সাত মিনিটের মধ্যে গোল শোধ করেন এনকেটিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে সাকা গোল করে এগিয়ে দিয়েছিলেন আর্সেনালকে। কিন্তু লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। মার্টিনেজ ম্যান ইউকে সমতায় ফেরান। কিন্তু নাটক তখনও বাকি ছিল।৯০ মিনিটে ইপিএলের শীর্ষস্থানাধিকারীদের হয়ে জয়সূচক গোলটি করেন এনকেটিয়া। ১ ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা সিটির সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান আর্সেনালের। স্বপ্ন দেখাচ্ছেন সাকারা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

