শীত বিদায়ের পালা

Jpeg

নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি মরশুম শীতের বিদায়। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এদিন একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি। মঙ্গলবার সকালে তা গিয়ে দাঁড়ায় ১৯.৫ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস জেলাগুলিতে সকাল ও সন্ধেয় শীতের আমেজ বজায় থাকবে। আন্যদিকে ২ দিন উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিবঙ্গো  আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে ভোরের দিকে এবং সন্ধেয় শীতের আমেজ বজায় থাকবে।
চিকিৎসকরা বলছেন, তাপমাত্রার এই আচমকা তারতম্যের সঙ্গে মানিয়ে নিতে পারছে না শরীর। তাতেই গড়বড় করছে রোগ-প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি। সেই ফাঁক গলেই দেদার হামলা চালাচ্ছে ভাইরাস, অ্যালার্জেন, ব্যাকটেরিয়া। শ্বাসনালীর সংক্রমণে কাবু হচ্ছে আমজনতা। নিট ফল, ঘরে-ঘরে সর্দি-কাশি-জ্বরের রমরমা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube