নিউজটাইম ওয়েবডেস্ক : ওড়িশা ম্যাচের প্রস্তুতি শুরু বাংলার। নক আউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছে। ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে জয় দিয়েই গ্রুপ পর্ব শেষ করতে চাইছে বঙ্গ ব্রিগেড। এই ম্যাচে বাংলা পাবে না শাহাবাজ এবং মুকেশ কুমারকে। শেষ ম্যাচে বিশ্রামের পক্ষপাতী নয় বঙ্গ টিম ম্যানেজমেন্ট। মুকেশের জায়গায় কাকে খেলানো হবে তা ম্যাচের আগের দিন চূড়ান্ত করা হবে।
রবিবার সকালে ইডেনে ঘণ্টাদুয়েক অনুশীলন করে বাংলা দল। অনুশীলনে দীর্ঘক্ষণ বোলিং অনুশীলন করলেন অধিনায়ক মনোজ তিওয়ারি। ঈশান — আকাশদীপদের বোলিং অ্যাটাক সঙ্গে ঈশ্বরণ অনুষ্টুপদের ব্যাটিং ফর্মই স্বপ্ন দেখাচ্ছে বঙ্গ ব্রিগেডকে। বিগত কয়েক বছর গ্রুপ পর্বে ভালো খেলেও নক আউট থেকেই বিদায় নিতে হয়েছে দলকে। এবার তাই বাড়তি সতর্ক লক্ষ্মীরতন শুক্লার দল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

