নিউজটাইম ওয়েবডেস্ক : বাজারে দু ধরনের আঙুর পাওয়া যায়। কালো আঙুর ও সবুজ আঙুর। এর মধ্যে সবুজ আঙুর সারা বছর পাওয়া যায় বাজারে। ফলে এর চাহিদা বেশি। আবার কালো আঙুর সেই জায়গায় ব্রাত্য হয়ে থাকে।তবে কালো আঙুরের উপকারিতা জানলে আপনি সিদ্ধান্ত বদল করতে পারেন।
অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ: কালো আঙুরে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের কোষগুলিকে ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে। ক্যানসার, ডায়াবেটিস, অ্যালজাইমার এমনকি হার্টের অসুখের সঙ্গে লড়তে সাহয্য করে কালো আঙুরের পুষ্টি। মস্তিষ্কের স্বাস্থ্য: শুধুমাত্র শারীরিক নয়, মস্তিষ্কের স্বাস্থ্যতেও কালো আঙুরের উপকারিতা অনেক। চিকিৎসকেরা বলছেন, প্রতিদিন কালো আঙুর খেলে প্রচুর পরিমাণে ফ্লাভানলস যায় শরীরের যা ভুলে যাওয়ার সমস্যা থেকে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। ওজন কমাতে: কালো আঙুরে ক্যালোরি থাকে কম। থাকে না ফ্যাট।এক কাপ আঙুরে মাত্র ১০০ ক্যালোরি থাকে। তবে ৮০ শতাংশ জলের পরিমাণ থাকে এতে। আঙুর খেলে পুষ্টিও পাওয়া যাবে অথচ ফ্যাট-ক্যালোরিও এড়ানো যাবে। ফলে ডায়েটে রাখতে পারেন কালো আঙুর।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

