নিউজটাইম ওয়েবডেস্ক : চুরি করা খুব একটা সহজ কাজ নয়। বাংলা সিনেমা শেখায় চুরি করতে হলে প্রয়োজন পরিকল্পনার। অব্যর্থ পরিকল্পনা না থাকলেই কিন্তু যেতে হবে গারদে। চোরেরা সাধারণত এই ধরনের প্ল্যান করতে ওস্তাদ। কিন্তু মাঝেমধ্যে উলটো ঘটনাও ঘটে। ঠিক একইরকম ঘটনা ঘটল রায়দিঘি থানার দুঃখের পোল সাউপাড়া এলাকায়।গৃহস্থের বাড়ি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো চোর চললো গণধোলাই।
শুক্রবার সকালে সাউপাড়া এলাকার বাসিন্দা সুধন্য কুমার মণ্ডলের বাড়িতে চুরি করতে আসে মিলন মোড় এলাকার বাসিন্দা রাকেশ সেখ। বাড়িতে চুরি করার সময় প্রতিবেশীরা হাতেনাতে ধরে ফেলে তাকে। এরপরেই দড়ি দিয়ে বেঁধে চলে গণধোলাই। পরে খবর দেওয়া হয় রায়দিঘি থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবকের গ্রেপ্তার করে রায়দিঘি থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

