নিউজটাইম ওয়েবডেস্ক : জনপ্রিয় ধারাবাহিক ‘ইস্টি কুটুম’এ ‘বাহা’র চরিত্র করেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অভিনয়ের দক্ষতায় রাতারাতি বদলে গিয়েছিল তাঁর জীবন। এরপর একের পর ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।বর্তমানে তাঁর হাতে বড় পর্দা এবং ওয়েব সিরিজের কাজ রয়েছে। এই ব্যস্ততার মাঝেই জীবনে বড় সিদ্ধান্ত নিলেন সুদীপ্তা। বিয়ে করলেন তিনি। গত ১৭ জানুয়ারি বিয়ে করেছেন সুদীপ্তা। পাত্র কে জানতে চান?
পাত্র এই ইন্ডাস্ট্রিরই।জনপ্রিয় পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে স্বর্ণশেখর জোয়ারদার। শ্বশুরমশাইয়ের কাছেই হাতেখড়ি হয়েছিল সুদীপ্তার। স্বর্ণ-সুদীপ্তার প্রেম বহু পুরনো। নতুন বছরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। মঙ্গলবার নৈহাটিতে বসেছিল তাঁদের বিবাহবাসর। সাড়ম্বরে চার হাত এক হল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

