২৮-এর বৈঠকে অমিতের মুখোমুখি হতে চলেছেন মমতা!

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যপালের পর এবার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আলোচনার স্বার্থে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে ডাকা এই বৈঠকে পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ৪টি রাজ্যকে আমন্ত্রন জানানো হয়েছে। তবে এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আদৌ উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা ‌যায়নি।

তবে বৈঠকে আমন্ত্রিত বাকি ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলেই জানিয়েছেল। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নবান্নে চিঠি পাঠানো হয়েছে। তবে বৈঠকে মমতা বন্দোপাধ্যায়ের ‌যোগদানের সম্ভাবনার বিষয়টিকে একেবারে উড়িয়ে দেওয়া ‌যাচ্ছেনা।

উল্লেখ্য, প্রতি বছরই জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের পরিস্থিতি পর্যালোচনার স্বার্থে এই বৈঠক ডাকা হয়ে থাকে। আর সেই যৈঠকে ডাকা হয় পশ্চিমবঙ্গ,  বিহার, ঝাড়খন্ড, সিকিম এবং ওডিশার মুখ্যমন্ত্রীরা। ‌যদিও গত বছর এই বৈঠকের আয়েজন করা হয় নবান্নে। সেবছর বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কিন্তু এবছর তা হতে চলেছে ভুবনেশ্বরে। এই বৈঠকে পাঁচ রাজ্যের মুখ্য্যমন্ত্রীদের থাকার কথা ‌যাদের মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ‌যদিও বৈঠকে মমতার উপস্থিত থাকা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা ‌যায়নি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube