নিউজটাইম ওয়েবডেস্ক : সাত সকালে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। কাঁথি শহর থেকে সামান্য দূরে চাঁদবেড়িয়ার কাছ থেকে আজ সকালে ১৪ টি তাজা বোমা উদ্ধার করেছে মারিশদা থানার পুলিশ। কাঁথি তিন ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েত এলাকার রেললাইন সংলগ্ন মাঠ থেকে এই বোমাগুলি উদ্ধার হয়েছে। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।
কাঁথি শহরের ঠিক পাশে রেল লাইনের ধারের মাঠ থেকে এতগুলি তাজা বোমা উদ্ধারের ঘটনায় কে বা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। গত ৩ ডিসেম্বর, যেদিন কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল তার আগের দিন রাতে ভগবানপুর বিধানসভা এলাকার নাড়ুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় তিন তৃণমূল কর্মীর। এবার তাজা বোমা উদ্ধার হল কাঁথি শহরের একদম কাছ থেকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

