নিউজটাইম ওয়েবডেস্ক : মকর সংক্রান্তির আগে থেকেই শীত গায়েব হতে শুরু করেছে বঙ্গে। বছরের শুরুতে যে জাঁকিয়ে শীত অনুভূত হয়েছিল, ধীরে ধীরে সেই ধার যেন কমতে শুরু করেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার ও শুষ্ক ওয়েদার থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। ১৭ তারিখে রাতের দিকে বা ১৮ তারিখে সকালের দিকে উপকূলের কাছাকাছি কয়েক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে। শুধু দার্জিলিং কালিম্পংএর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে সকলের দিকে কুয়াশা থাকবে বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহারে। উত্তরবঙ্গে তাপমাত্রা তেমন কোন পরিবর্তন হবে না।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

