নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।
কথায় আছে ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। ধর্মে বিশ্বাসীরা মনে করেন, গঙ্গাসাগরের জলে একবার ডুব দিলেই সব পাপক্ষয় হয়ে যায়। নিজেদের অজান্তেই তো কত ভূল করে বসেন মানুষজন, তাই বছরের একটা দিন গঙ্গাসাগরে পূন্যার্থীদের ঢল নামে। খুন, রাহাজানি, বধূ নির্যাতনের মতো কাজে জড়িতরাও এই গঙ্গাসাগরে স্নান করতে আসেন প্রত্যেক বছর। তাঁদেরও সেই একই বিশ্বাস। আজ জমে উঠেছে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তির পূণ্য স্নান করতে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হয়েছে এই সাগর প্রাঙ্গনে। এই বছরও বহু মানুষ এসেছেন সাগর মেলায়। মকর সংক্রান্তি তিথিতে সাগরের জলে ডুব দিয়ে পূণ্য অর্জন করতে শনিবার সন্ধ্যা থেকেই পূণ্য যোগ শুরু হতেই সাগর স্নান শুরু করেছেন লক্ষ লক্ষ মানুষ। নিজেদের মনস্কামনা পূরণ করতে সাগরের জলে ডুব দিচ্ছেন, কেউ মোক্ষ লাভের আশায় তো কেউ নিজের নিজের মনস্কামনা পূরণ করতে। এখানেই শেষ নয়, কোনও পূণ্যার্থীরা গঙ্গাসাগরের জলে ডুব দিয়ে আবাস যোজনার বাড়ি প্রার্থনা করছেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

