অভয় নাগঃ ‘দিদির দূত’ খাদ্যমন্ত্রীকে কাছে পেয়ে অভিযোগ করতে গিয়ে তৃণমূলের সমর্থকদের হাতে মার খেল স্থানীয় গ্রামবাসী। মধ্যমগ্রাম বিধানসভা অন্তর্গত নীলগঞ্জ পঞ্চায়েতের ইছাপুরের ঘটনায় উত্তেজনা। ঘটনাস্থলে আছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ।
শনিবার সকালে মধ্যমগ্রাম বিধানসভার নীলগঞ্জে ‘দিদির দূত’ কর্মসূচি নিয়ে হাজির হন নীলগঞ্জ সাইবনা কৃষ্ণ মন্দির এলাকায়। সেখানেই গ্রামবাসিরা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে রাস্তা নিয়ে অভিযোগ করতে যায় । স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির নামে অভিযোগ করতেই সাগর বিশ্বাস নামে এক অভিযোগকারীকে চড় মারতে মারতে বের করে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

