নিউজটাইম ওয়েবডেস্ক : ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মুম্বইয়ে। সোমবার একটি সরকারি বহুতলে ঘটে এই বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা। খবর পোয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৬টি ইঞ্জিন ও ৯টি জলের ট্যাংকার। এই অগ্নিকান্ডের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
এদিন সকালে বাইকুল্লার মাজগাঁওতে জিএসটি ভবনের নবম তলায় ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে সেখানে পৌঁছায় দমকলের ১৬টি ইঞ্জিন। সাথে সাথেই শুরু হয়ে যায় আগুন নেভানোর কাজ। বহুতলে কেউ আটকে রয়েছেন কি না তা এখনও জানা যায়নি। তবে তার খোঁজ শুরু করেছেন দমকল কর্মীরা। আগুনে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। যখন এই সরকারি বিল্ডিঙে আগুন লাগার ঘটনাটি ঘটে তখন এনসিপি প্রধান একটি বৈঠকে ছিলেন। আগুন লাগার খবর পেয়েই তিনি বৈঠক ছেড়ে ঘটনাস্থলে যান। তবে আগুন লাগার পেছনে ঠিক কী কারন রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। অগ্নিকান্ডের কারন অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

