নিউজটাইম ওয়েবডেস্ক : কনকনে শীতে জবুথুবু অবস্থা রুক্ষ মাটির জেলা পুরুলিয়া। শীতের লম্বা ইনিংসে ভাঙল বিগত পাঁচ বছরের রেকর্ড। আবহাওয়া দফতর জানিয়েছেন আজ সোমবার সপ্তাহের শুরুর দিনে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে। সঙ্গে উত্তরের হিমেল হাওয়া যার জেরে গত কয়েকদিনের মতো হাড়কাঁপানো কনকনে ঠান্ডা অনুভব করতে হচ্ছে জেলার মানুষকে।
শীত প্রেমী মানুষ জাঁকিয়ে অনুভব করছে এই কনকনে শীতের আমেজ, অন্যদিকে জেলার সাধারণ মানুষ এধরনের হাড়কাঁপানো ঠান্ডায় অনেকটাই সমস্যায় পড়ছেন। প্রবল ঠান্ডার কারণে প্রশাসনিক সতর্কতা জারি হয়নি, তবে জেলার বিভিন্ন হাসপাতালে সর্দি কাশি-জ্বর নিয়ে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখনি শীত কমবে না, আরও কয়েকদিন এই কনকনে শীতের দাপট থাকবে রুক্ষ মাটির জেলা পুরুলিয়ায় এমনই খবর আবহাওয়া দপ্তরের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

