নিউজটাইম ওয়েবডেস্ক : ফাসিদেওয়ার মহানন্দা খাল থেকে উদ্ধার গৃহবধূ রেণুকা খাতুনের মৃতদেহ। এদিন সকাল ১০ টার কিছু পরে মহানন্দা ক্যানালে তল্লাশি চালিয়ে মৃতদেহের খোঁজ পায় পুলিশ। গত ২৪ শে ডিসেম্বর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের স্বামী খুন করে তার স্ত্রী কে। এবং মাথা থেকে দেহ আলাদা করে দুটি বস্তায় ভরে মহান্দার ক্যালেনে ভাসিয়ে দেও। ঘটনার তদন্তে নেমে পুলিশ তার স্বামী এম ডি আনাসারুল কে গ্রেপ্তার করে।
এরপর জেরা করা হলে সে এই হাড় হিম করা খুনের ঘটনার কথা স্বীকার করে। যদিও মৃত গৃহবধুর জামাইবাবুর অভিযোগ রেণুকা খাতুনের কোন বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলনা। বরং মাটাগাড়ার একটি মেয়ের সঙ্গে অভিযুক্ত এম ডি আনসারুলের সম্পর্ক ছিল। আর স্বামী ও স্ত্রী মধ্যে এই নিয়েই বচসা লেগে থাকতো। তাই নিজের কুৎসা লুকোতে নিজের স্ত্রী কে খুন করে অভিযুক্ত, এমনটাই দাবি। কিছুক্ষন আগে মৃত মহিলার মাথা আলাদা একটি বস্তা থেকে উদ্ধার করা হয়। গতকাল রাত থেকেই মৃতদেহ খোঁজার জন্য মহানন্দা ক্যানেল্ জল বন্ধ রাখে প্রশাসন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

