স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে , এই সন্দেহে স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে দেহ দু’ টুকরো করে ফুলবাড়ী মহানন্দা ক্যানেলে ফেলে দিলেন স্বামী । এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড় সংলগ্ন এলাকায়। মৃত গৃহবধূর নাম রেণুকা খাতুন।অভিযুক্ত স্বামীর নাম এম ডি আনসারুল।গত ৬ বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের দাদাভাই কলোনিতে থাকত দম্পতি।
ওই গৃহবধূ শিলিগুড়ির কলেজ পাড়ায় একটি বিউটি পার্লারে কাজ শিখতে যেতেন বলে জানা গিয়েছে। গত ২৪ ডিসেম্বর গৃহবধূর পরিবার থানায় অভিযোগ জানায় যে গৃহবধূ নিখোঁজ রয়েছে । এরপরই তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ। বুধবার রাতে গৃহবধূর স্বামী এম ডি আনসারুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । এরপরই পুলিশের সন্দেহ হয়।পুলিশি জেরায় এম ডি আনসারুল স্বীকার করে যে তার স্ত্রী পরকীয়ায় জড়িত রয়েছে বলে সন্দেহ করত সে।গত ২৪ ডিসেম্বর ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায় সে । এরপর সেখানে স্ত্রীকে চাকু দিয়ে খুন করে এবং দেহ থেকে মাথা আলাদা করে । পরে দেহ এবং মাথা দুটি আলাদা-আলাদা বস্তায় ভরে ক্যানেলে ফেলে দেয় সে। মৃত দেহের তল্লাশি শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

