নিউজটাইম ওয়েবডেস্ক : শেষ পর্যন্ত জাঁকিয়ে শীত বঙ্গে।চায়ের দোকানের আড্ডায় এতদিন ‘শীত কোথায় গেল’ শোনা যেত, আজ সেই আড্ডার ঠেকই কাঁপছে শীতে।বৃহস্পতিবারেই পারদ নামল ১২’র ঘরে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছেন, রেকর্ড হারে তাপমাত্রার পতন হল।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
হাওয়া অফিস জানাচ্ছেন, উত্তর থেকে দক্ষিনে জাঁকিয়ে শৈত্যপ্রবাহ বজায় থাকবে।সঙ্গে থাকবে উত্তুরে হাওয়ার দাপট।আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি কমবে।কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলি যেরকম হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা দাপট কিছুটা কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে -দার্জিলিং এ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, সেই সর্তকতা বার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সব মিলিয়ে উত্তর থেকে দক্ষিনে শীতের খেলা শুরু হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

