নিউজটাইম ওয়েবডেস্ক : আবাস যোজনার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে হাবরা এক নম্বর ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল সিপিআইএম।শামিল ঘর না পাওয়া বেশ কিছু পরিবার । হাবরা এক নম্বর ব্লকের সিপিআইএমের নির্বাচন কমিটির তরফে এই ডেপুটেশন দেওয়া হয়। মোট আট দফা দাবি রাখা হয়, এদিনের ডেপুটেশনে। যার মধ্যে অন্যতম হলো আবাস যোজনা সার্ভের তালিকা পঞ্চায়েত ভিত্তিক প্রকাশ্যে টাঙাতে হবে। যাদের পাকা বাড়ি রয়েছে পুনরায় ঘর এসেছে তাদের প্রত্যেকের নাম বাদ দিতে হবে ।
আইসিডিএস, আশা বা স্থানীয় স্বাস্থ্যকর্মীদের দিয়ে সার্ভে করানো যাবে না।এছাড়া অসংখ্য কাচাবাড়ি রয়েছে তাদের আবাস যোজনার তালিকাভুক্ত হয়নি। তাদের তালিকায় অন্তর্ভুক্তি করতে হবে। সিপিআইএমের এদিনের বিক্ষোভে হাবরার গ্রামীন এলাকার বেশ কিছু দরিদ্র সীমায় বসবাসকারী সাধারণ মানুষ উপস্থিত ছিল। তাদের নিজেদের কাঁচা বাড়ির ছবিসহ আবাস যোজনায় তালিকায় নাম ঢোকানোর জন্য আবেদন পত্র এদিন জমা দেন বিডিও অফিসে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

