নিউজটাইম ওয়েবডেস্ক : জেলার সদর শহর তমলুক।সেই তমলুকে দিনের পর দিন বাড়ছে চুরির ঘটনা। সোমবার রাতে তমলুকের স্টিমাঘাট এলাকায় একটি সরকারি অনুমোদিত মদের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে কর্মচারীরা চলে যায়। মঙ্গলবার ভোরে খবর আসে দোকানে চুরি হয়েছে। মালিক ও কর্মচারীরা এসে দেখে দোকানে গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে।
স্থানীয় তমলুক থানায় খবর দেওয়ার পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এসে তদন্ত করলে জানা যাবে কত পরিমান মদ ও টাকা পয়সা চুরি হয়েছে। তবে স্থানীয়রা পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। দিনের পর দিন এলাকায় চুরির ঘটনা ঘটলেও পুলিশ সেইভাবে নজদারি দেয়নি বলে স্থানীদের অভিযোগ। তমলুকেই পুলিশের সদর দপ্তর সেই তমলুকে এইভাবে চুরির ঘটনা যা পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

