নিউজটাইম ওয়েবডেস্ক :
ভোরে দিল্লিতে ভয়াবহ এনকাউন্টার। দিল্লির রোহিনি এলাকার প্রহ্লাদপুরে ভোর ৫ টায় হওয়া এই এনকাউন্টারে ২ দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের এলাকায় যাওয়ার খবর পেয়ে আক্রমণ করে দুষ্কৃতীরা। যে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে, তারা হল রাজা কুরেশি এবং রমেশ বাহাদুর। গুলির আঘাত লাগার পর পুলিশ দুষ্কৃতীদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃতরা বেশ কয়েকটি মামলায় জড়িয়ে ছিল বলে জানিয়েছে পুলিশ। গত বছরের অক্টোবরে দিল্লির রোহিনিতেই অপর এক এনকাউন্টার হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়েছিল দিল্লি পুলিশের বিশেষ দল। পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করতেই গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ পাল্টা জবাব দেয়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

