নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার ভোরে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান রবীন্দ্র সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কিছুদিন আগে তিনি ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হন।শারীরিক অবস্থা জটিল হলে রবিবার তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সোমবার অবশ্য তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়।নিজ বাসভবনে মঙ্গলবার ভোর ৪টেয় প্রয়াত হন তিনি।
গানে গানে রবীন্দ্র সঙ্গীত জগৎ সমৃদ্ধ করেছেন তিনি।তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ, শোকস্তব্ধ রবীন্দ্র সঙ্গীত প্রেমীরা। তাঁর প্রয়াণে শেষ হল একটি সময়কাল। তাঁর দুই কন্যা ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেন সঙ্গীত জগতে নিজ নিজ স্থান তৈরি করেছেন। সুমিত্রা সেন’এর কনিষ্ঠা কন্যা শ্রাবণী আজ সকালে ফেসবুকে লেখেন ‘আজ মা ভোরে চলে গেল।’ সুরলোকে ভালো থাক কিংবদন্তি, এই প্রার্থনাই করছেন সকলে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

