নিউজটাইম ওয়েবডেস্ক : সংগ্রামপুর শিভাটি গ্রাম পঞ্চায়েতের বলদে ঘাটা গ্রামে জেসিবি মেশিনের সাহায্যে পাইপ লাইনের মাটি খোরার সময় বেরিয়ে পড়ে শতাব্দি প্রাচীন রুপোর কয়েন ভর্তি মাটির ঘর । তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, যেখান থেকেই এই রুপোর কয়েন উদ্ধার হয় সেখানেই বেশ কিছু বছর আগে বাস করতেন গোপাল কাপালি নামের এক চোর। তাঁদের অনুমান কোথাও থেকে এই রুপোর কয়েন চুরি করে এনে ভর্তি মাটির ঘড়াটি সে পুঁতে রেখেছে।
বাড়ির বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পক্ষ থেকে ২ জনের একটি তদন্তকারী দল। ঘটনাস্থলে পৌঁছান সঙ্গে ছিলেন বসিরহাট থানার পুলিশ । জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক শুভ মজুমদার বলেন ‘এগুলো ব্রিটিশ আমলের রুপোর কয়েন সংরক্ষণ করে রাখা হয়েছিল, সম্ভবত সেগুলোই এখান থেকে উদ্ধার হয়েছে।’ আপাতত পুলিশ ৫১ টি রুপোর কয়েন উদ্ধার করেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

