নিউজটাইম ওয়েবডেস্ক : সারদা কাণ্ডে মূল অভিযুক্ত কুণাল ঘোষ। ২০১৪ সালে সিবিআই হেফাজতে নেয় তাঁকে। শুরু হয় তদন্ত প্রক্রিয়া। দু’বছর জেলে কাটান কুণাল। এরপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন। কুণাল ঘোষের গতিবিধি নিয়ন্ত্রিত করে হাইকোর্ট। মহামান্য আদালতের নির্দেশ ছাড়া এলাকার বাইরে যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয়। এইবার সেই কুনাল ঘোষই দেশ ছাড়ার অনুমতি চাইছেন আদালতের থেকে।
শিক্ষামূলক অনুষ্ঠানে সিঙ্গাপুরে যেতে চান কুণাল, এমন আবেদন নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন তিনি। ১০ জানুয়ারি শুনানি হবে এই মামলার। বর্তমানে রাজনৈতিকভাবে প্রবল সক্রিয় কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে আজকাল খবরে থাকেন তিনি। এইবার সারদা কাণ্ডের কালিমা ঘুচিয়ে তিনি বিদেশ যাওয়ার অনুমতি পান কী না তা বোঝা যাবে শুনানির দিন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

