নিউজটাইম ওয়েবডেস্ক : জেলার ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম দক্ষিণেশ্বর মন্দির। মা ভবতারিণী পূজিতা হন এই মন্দিরে।রানী রাসমনি প্রতিষ্ঠিত এই মন্দিরে এক সময় মায়ের নিত্যসেবা করতেন রামকৃষ্ণদেব।কথিত আছে, খ্রিষ্টীয় নতুন বছরের এই প্রথম দিনটিতে ‘কল্পতরু’, হয়েছিলেন রামকৃষ্ণ। তাই একদিকে রামকৃষ্ণের পদধূলিতে আবৃত মন্দির প্রাঙ্গন ঘুরে দেখতে আবার মা ভবতারিণীর আশীর্বাদ নিতে প্রত্যেক বছর ভিড় জমান ভক্তরা। বিগত দু বছরের করোনার প্রভাব কাটিয়ে এই বছর আবার ভক্তের ঢল দক্ষিনেশ্বরে।
ভোর রাত থেকেই ডালা হাতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।সাড়ম্বরে সেজে উঠেছে দক্ষিনেশ্বর মন্দির।সেজে উঠেছে মা ভবতারিণী। এই বছর মায়ের মন্দিরের মূল ফটক থেকে শুরু করে ভক্তের লাইন বালি ব্রিজ পর্যন্ত পৌঁছে গিয়েছে।দক্ষিনেশ্বর মন্দিরে বছরের এই সময় যারা যান, তারা জানেন এই চিত্র অচেনা নয়। বিগত দুই বছর করোনার প্রভাবে সেই চেনা ছবি উধাও ছিল। এই বছর যেন দক্ষিনেশ্বর ফিরে এলো পুরনো চেহারায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

