নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে ফের সেতু বিপর্যয়। এবার ভেঙে পড়ল ফরাক্কা ব্য়ারেজে নির্মীয়মাণ গার্ডারের একাংশ। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অবস্থায় ৬জনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তুপে আরও কেউ চাপা পড়ে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছে বিপর্যয় মোকাবিলা টিম, দমকল ও পুলিশ বাহিনী।
বছর দেড়েক আগে ফরাক্কা ব্যারেজ থেকে মাত্র এক কিমি দুরে এই নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। রবিবার সন্ধ্যায় এক নং ও দুই নং পিলারে গার্ডার বসানোর কাজ চলছিল, সেসময় নির্মীয়মাণ গার্ডার ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। মালদহ জেলার বৈষ্ণবনগর থানাএলাকায় গঙ্গা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ কাজ চলছিল। রবিবার সন্ধ্যায় গার্ডার বসানো সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। মৃত ও আহতরা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। যদিও অন্ধকারে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। নির্মীয়মাণ অবস্থাতেই কীভাবে গার্ডার ভেঙে পড়ল, স্বাভাবিকভাবেই তা নিয়ে প্রশ্ন উঠছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজ তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ এলাকাবাসীর।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

