নিউজটাইম ওয়েবডেস্ক : আবারো বাড়ল পারদ। নতুন বছরের শুরুতে পারদ ঊর্ধ্বমুখী।আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আপাতত শীতের আমেজ থাকবে। আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমেছে। উত্তর-পশ্চিমে হাওয়া হওয়ারও দাপট থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ ও আগামিকাল সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। কলকাতার ক্ষেত্রে পরিষ্কার আকাশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে শহরে বজায় থাকবে শীত। তাবে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা খুবই কম। আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং’এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন, আলিপুর আবহওয়া দফতর। এমন কি সিকিমেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

