বছরের শেষ দিনে সাত সকালে শহরের বুকে ঘটে গেল দুর্ঘটনা । বেপরোয়া গাড়ি গাছে ধাক্কা মেরে উল্টে যায় । ময়দানের ক্যাসুরিনা অ্যাভিনিউর ঘটনা ।
সাত সকালে ময়দানে উল্টে গেলো একটি চারচাকা গাড়ি, গাড়িতে সেই সময় দুজন ব্যক্তি ছিলেন । একজন চালক , অপরজন আরোহী ।ময়দানে রাস্তার ধারে গাছে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায় । এয়ার ব্যাক থাকার জন্যই দু’জনেই অল্পের জন্য রক্ষা পায় । তবে দু’জনেই সামান্য আহত বলে জানা যাচ্ছে ।
তবে সাতসকালে এমন একটা দুর্ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়েছে । সেই মুহূর্তেই ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন পুলিশকর্মীরা । স্থানীয় মানুষ জন দুই ব্যক্তিকে উদ্ধার করে । পরে পুলিশ ওই দুই ব্যক্তিকে নিয়ে যায় হাসপাতাল এ। চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

