নিউজটাইম ওয়েবডেস্ক : চিনে করোনা সংক্রমনের আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। যার জেরে বাসিন্দাদের বাড়িতেই বন্দি থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। কিন্তু তাতেও ঠেকানো যাচ্ছেনা করোনার আক্রমন। তাই এবার আরো এক ধাপ এগিয়ে নোটবন্দির সিদ্ধান্ত নেওয়া হল চিনের প্রশাসনের তরফে।
যাতে সংক্রমন না ছড়ায় তাই পুরনো নোট বাতিল করে নতুন ৪০০ কোটি ইউয়ান ছাপানো হয়েছে চিনে। প্রশাসনেই তরফে জানানো হয়েছে জীবাণুমুক্ত করে তবেই নতুন নোটগুলি বাজারে ছাড়া হবে। এবং পুরনো নোটগুলি ভাঁড়ারে রাখবে চিনের সেন্ট্রাল ব্যাংক। এদিন এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর ফ্যান ইয়েফেই। কালোবাজারি রুখতে ২০১৬ সালের ৮ নভেম্বর ভারতে মোদি সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেন। যদিও এর কার্যকারীতা নিয়ে এখনও নানা বিতর্ক রয়েছে। তবে এবার তা অনুসরন করে করোনা রুখতে চিনও নোটবাতিলের সিদ্ধান্ত নিল। একহাত থেকে অন্য হাতে নোট যাওয়ার ফলে তা থেকে ছড়াতে পারে সংক্রমন, তাই হাসপাতাল এবং বাজারে ব্যবহৃত পুরনো নোটগুলি সংগ্রহ করে ব্যাংকের কোষাগারে রাখা হয়েছে। একসাথে বাজারে আনা হয়েছে নতুন ৪০০ কোটি ইউয়ান মূল্যের নোট। এগুলি অতিবেগুনি রশ্মি দিয়ে এবং কয়েনগুলিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে তবেই বাজারে ছাড়া হবে বলে জানানো হয়েছে। তবে জানা গিয়েছে, যে নোটগুলি বাতিল হয়েছে তার মধ্যে বড় অঙ্কের নোটের পরিমানই বেশি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

