নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত হয়েছেন পেলে। ফুটবলের সম্রাটের প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব।সাম্প্রতিক ট্রেন্ডে সামাজিক মাধ্যম অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। সোশ্যাল মিডিয়া আনন্দ প্রকাশের পাশাপাশি দুঃখ প্রকাশেরও একটি মাধ্যম হয়ে উঠেছে।পেলের মৃত্যুর পর শোকবার্তায় ছয়লাপ হয়েছে ফেসবুক। পেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তবে একটি সামান্য ভুলে, বিতর্কিত হয়ে উঠল তাঁর পোস্ট।
সকালে একটি ছবি পোস্ট করেছিলেন মধুমিতা। পোস্টের ক্যাপশানে লেখা, রেস্ট ইন পিস পেলে। সঙ্গে দিয়েছিলেন দুটি ছবি। এর একটিতে ছিল পেলের ছবি। কিন্তু আরেকটি ছবি ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। এদিন মধুমিতার আরেকটি পোস্টের ছবিতে ছিল ভিনিসিয়াস জুনিয়রের ছবি। কমেন্ট বক্সে ধেয়ে আসে কমেন্ট। যদিও পরবর্তীতে সেই ছবি ডিলিট করে দেন অভিনেত্রী। তারপরে আবারও একটি ছবি পোস্ট করে পেলের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

