নিউজটাইম ওয়েবডেস্ক : আজ বঙ্গ সফরে আসার কথা চ্ছিল নরেন্দ্র মোদীর। ‘বন্দে ভারত’, ‘জোকা-তারাতলা’ মেট্রো উদ্বোধন গঙ্গা বিষয়ক বৈঠক সহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচী নিয়ে বঙ্গে আসার কথা ছিল তাঁর। কিন্তু ভোর রাতেই শোকের ছায়া নেমে আসে। প্রয়াত হন নমোর মা হীরাবেন মোদী। মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে সকালেই আমেদাবাদ রওনা দেন মোদী। ফলে রাজ্যে আসা হল না তাঁর।
তবে কর্তব্যে ফাঁক রাখতে চাইলেন না। সকালে পুত্রের দ্বায়িত্ব পালন করেছেন, এবার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করবেন। কলকাতায় এসে যে কর্মসূচীতে অংশ নেওয়ার কথা ছিল তা হবে নির্ধারিত পরিকল্পনা মতোই। তবে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না মোদী। ভার্চুয়ালি অংশ নেবেন কর্মসূচীতে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

