নিউজটাইম ওয়েবডেস্ক : অস্তাচলে পেলে। চিরতরে চলে গেলেন ফুটবল সম্রাট। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮২ বছর বয়সে প্রয়াত হলেন সম্রাট। কাঁদছে গোটা ব্রাজিল। কাঁদছে গোটা ফুটবল বিশ্ব। দীর্ঘ প্রায় একমাস ভর্তি ছিলেন হাসপাতালে। ভুগছিলেন কোলন ক্যান্সারে। হার্ট ও কিডনির সমস্যাও ছিল। শেষ পর্যন্ত থেমে গেল সব লড়াই। একমাত্র ফুটবলার হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ। ফুটবলের রাজপুত্র মারাদোনা আগেই চলে গিয়েছেন। সম্রাট পেলেও চলে গেলেন। স্তব্ধ ব্রাজিল। শোকস্তব্ধ গোটা বিশ্ব।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

