নিউজটাইম ওয়েবডেস্ক : হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশের প্রথম বুলেট ট্রেনের শুভ উদ্বোধন হতে চলেছে আগামীকাল। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, রাজ্যে পা দেবেন প্রধানমন্ত্রী। তাই শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আর পি এফ এর তত্ত্বাবধানে সেজে উঠেছে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম।
স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা,ফুলের মালা দিয়ে সাজানো ট্র্যাক পরিষ্কার সবই শুরু হয়েছে সকাল থেকে। পাশাপাশি ২১ ও ২৩ নম্বর ও প্লাটফর্মও ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে। এছাড়াও প্রধানমন্ত্রী যে পথ দিয়ে আসবেন হাওড়া স্টেশনে সেই পথেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বন্দে ভারত ট্রেন উদ্বোধনের আগে হাওড়া স্টেশন চত্তরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

