নিউজটাইম ওয়েবডেস্ক : জল্পনা ছিল বাতিল হবে ইকো পার্কের অরিজিৎ সিং’এর কনসার্ট, সেই জল্পনাই সত্যি হল। অনুমতি দিল না হিডকো ভবন, তাই ইকো পার্কে অনুষ্ঠিত হবে না পূর্বনির্ধারিত অরিজিৎ সিং’এর কনসার্ট। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বলেছেন, অরিজিৎ সিং’এর অনুষ্ঠান বাতিল হওয়ার পিছনে রয়েছে রাজনৈতিক মদত। ‘গেরুয়া’ গাওয়া নাকি কাল হয়েছে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে বসেছিল চাঁদের হাট। গায়ক অরিজিৎ সিং’কেও মঞ্চে ডাকা হয়। চলচ্চিত্র উৎসব সম্বন্ধে তাঁকে দু’কথা বলতে ডাকা হয়। এরপরই স্বয়ং মুখ্যমন্ত্রী অরিজিৎ’কে দু লাইন গান গাইতে বলেন। মঞ্চে উপস্থিত শাহরুখ খানকে উদ্দেশ করে, ‘রং দে তু মোহে গেরুয়া’, গানটি গান গায়ক। সেই থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় চর্চা। রাজ্য সরকারের অনুষ্ঠানের মঞ্চে বিজেপির প্রতীকী ‘গেরুয়া’ রং নিয়ে গান করেছেন অরিজিৎ, এমনই মন্তব্যে ছয়লাপ হতে শুরু করে সোশ্যাল মিডিয়া।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

