নিউজটাইম ওয়েবডেস্ক : উপকারিতার তালিকা থেকে অনেকেই বেগুনকে তফাতে রাখেন। এমন অনেক মানুষই আছেন যাদের বেগুনে অ্যালার্জি, ফলে ধরেই নিয়েছেন বেগুনের আসলে তেমন গুণ নেই। কিন্তু পুষ্টিবিদেরা বলেন, বেগুন খাওয়ার লাভ অনেক। এই সবজির উপকারিতা জানলে আপনিও খানিকটা অবাক হবেন।
বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ম্যাঙ্গানিজ, ফ্লোটেট, পটাশিয়াম, ভিটামিন কে এবং ভিটামিন সি। এছাড়াও বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পরীক্ষা বলছে, বেগুনে শরীরের কোষগুলিকে ক্ষতির মুখ থেকে রক্ষা করে। বেগুন হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, এমনটাই বলছে পরীক্ষা। এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডস এই দুইয়ের ফলেই হৃদরোগের ঝুঁকি থাকে। বেগুন এই দুইয়ের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এই প্রসঙ্গে একটি সমীক্ষা করা হয়েছিল, সেই সমীক্ষায় পশুদের কাঁচা বেগুন খাইয়ে দেখা গিয়েছে তাদের হৃদয়ের কর্মক্ষমতা ভালো হয়েছে। ব্লাড সুগার কমাতেও সাহায্য করে বেগুন। বেগুনে প্রচুর পরিমানে ফাইবার রয়েছে যা ব্লাড সুগার কমাতে সাহায্য করে। অন্য একটি পরীক্ষায় দেখা গিয়েছে বেগুনে পলিফেনলস রয়েছে, যা ব্লাড সুগারের মাত্রা কমাতে সাহায্য করে। তাই যদি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তবে ডায়েটে রাখুন বেগুন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

