নিউজটাইম ওয়েবডেস্ক : ২৫ ডিসেম্বর থেকেই মন ভার ছিল শীত প্রিয় বাঙালির। এই বছর শীত খানিকটা হতাশ করেছে সকলকেই। বছর শেষে যে শীত ঘিরে থাকে চারপাশ, এই বছর তার নাগাল পাওয়া যায়নি তেমন। সামাজিক মাধ্যমে প্রকৃতির এমন ব্যবহারের সমালোচনা চলেছে খুব। মাঝ ডিসেম্বরেও ফ্যান চালাতে হয়েছে বলে অনেকে লিখেছেন, ‘শীত এবার থেকে কেবল ইতিহাসের পাতায় লেখা থাকবে’। বঙ্গবাসীর মান ভাঙাতেই বোধহয় ফিরে এল শীত। পারদ পতন হল বেশ খানিকটা।
গতকাল রাতেই বঙ্গের পারদ পতন হয়েছে একলাফে ৬ ডিগ্রি। গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি, আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হল ১৪.৪ ডিগ্রি। আগামী ৪৮ ঘন্টায় আরও বেশ খানিকটা পারদ পতন হতে পারে, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু শীত এবারও খামখেয়ালী থাকবে এমন ইঙ্গিতও দিয়েছে মৌসম ভবন। ৩১ ডিসেম্বরের পর থেকে সাময়িকভাবে কয়েকদিনের পারদ আবার উর্ধ্বমুখী হবে বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

