নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার সাত সকালে মর্মান্তিক মৃত্যু। আড়াই বছরের অবোধ শিশুর সামনে দুষ্কৃতির গুলিতে মায়ের মৃত্যু। মৃতা ঝাড়খণ্ডের বাসিন্দা রিয়া কুমারী। জানা গিয়েছে নিজের গাড়ি করে, স্বামী প্রকাশ ঝাঁ ও আড়াই বছরের শিশুকে নিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতা আসছিলেন তিনি।আজ সকাল ৬টা নাগাদ বাগনানের মহিষরেখা ব্রীজের কাছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থামান তিনি। এমন সময় ঘটে বিপত্তি।
এমন সময় দুষ্কৃতীরা ছিনতাই করার চেষ্টা করে রিয়াকে। তিনি বাধা দিলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোঁড়া হয় তাঁর দিকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই ঘটনার পর ঘটনাস্থলে কাউকে দেখতে না পেয়ে তাঁর স্বামী রাজাপুর থানার পীরতলায় যান গাড়ি চালিয়ে।স্থানীয় পুলিশদের খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করেন। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত চলছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

