প্লাষ্টিক বনধে সচেতনতা বার্তা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের উদ্যেগে সৈকত শহর দিঘায় আয়োজিত হল ‘দিঘা বিচ ম্যারাথন দৌড়’। দিঘা বিধান চন্দ্র রায় ময়দানের সামনে থেকে দৌড় শুরু হয়। ৫ কিঃমিঃ, ১০ কিঃমিঃ , ২১ কিঃমিঃ তে দু’হাজার প্রতিযোগী অংশ নেন।
দিঘাকে প্লাস্টিক মুক্ত করার বার্তা নিয়ে বিচ ম্যারাথন আয়োজন করা হয়েছে। সঙ্গে উন্মাদনা বাড়ছে বিচ ফেস্টিভ্যাল নিয়েও। বিচ ম্যারাথন সফল করতে উদ্যোগী হয়েছে রোড রেস অ্যাসোসিয়েশন ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
এই বিচ ম্যারাথন ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে সৈকত শহর জুড়ে। ভোররাত থেকেই শীতের আমেজ মেখে ম্যারাথন সফল করতে হাজির প্রতিযোগীরা।
সাফল্য যেই পাক এই উন্মাদনা প্রত্যেকের জয়।পরিবেশ রক্ষায় বিশেষ বার্তা প্লাস্টিক দূষণ রোধের এই অবিনব উদ্যোগ কে সাধুবাদ এলাকাবাসীর।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

