নিউজটাইম ওয়েবডেস্ক : দেগঙ্গার দোহারিয়া এলাকায় ৩৬ নং আইসিডিএস সেন্টারের সহায়িকাকে আটকে বিক্ষোভ উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ।গ্ৰামবাসীদের অভিযোগ অভিযুক্ত সহায়িকা রাধুনী ফিরদৌসী বিবি প্রায়দিন গরহাজির থাকে, এদিন সহায়িকা জোর করে হাজিরা খাতায় সই করতে চাইলে রাজি হয়নি শিক্ষিকা পারভীন সুলতানা , অভিযোগ এই ঘটনার পরেই সহায়িকা রাধুনী ফিরদৌসী বিবি মারধর করে এবং গলা টিপে ধরেন শিক্ষিকা পারভিন সুলতানা কে, সে দৃশ্য দেখেই ক্ষিপ্ত হয়ে যায় অভিভাবক থেকে বাসিন্দারা।
এরপর সহায়িকা রাধুনী ছোট ছোট শিশুদের আইসিডিএস এর খিচুড়িতে বিষ মিশিয়ে দেওয়ার হুমকি দিলে উত্তেজনা আরো বাড়ে, সহায়িকাকে আটকে বিক্ষোভ দেখান গ্ৰামবাসীরা।ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এসে ওই সহায়িকা রাধুনি ফিরদৌসী বিবি কে উদ্ধার করতে এলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের সাথে, সহায়িকাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়।আহত শিক্ষিকা পারভিন সুলতানা কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

