নিউজটাইম ওয়েবডেস্ক : ঝাড়গ্রামে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি। প্রতিবাদে সাঁকরাইল ব্লকের গোবিন্দপুর এলাকায় পথ অবরোধ গ্রামবাসীদের। সাঁকরাইল ব্লকের পেঁচাবিধা, গোবিন্দপুর এলাকায় গত কয়েকদিন ধরে ২০ থেকে ২৫ টি হাতির দল তাণ্ডব চালাচ্ছে। গতকাল রাত্রে একটি হাতির দল খাবারের সন্ধানে গ্রামে ঢুকে ২৫ থেকে ৩০ টি বাড়ি ভাঙচুর করে।
এমনকি ঘর থেকে ধান বের করে তা নষ্ট করে ফেলেছে তারা। চাষের জমি নষ্ট হয়েছে। তার প্রতিবাদে আজ সকাল থেকে গোবিন্দপুর এলাকায় মানুষজন পথ অবরোধ শুরু করেছেন। গ্রামবাসীদের অভিযোগ হাতির দল যেভাবে বারে বারে ঘরবাড়ি ভাঙচুর ও ফসল নষ্ট করছে, বনদপ্তর সঠিক ক্ষতিপূরণ দিচ্ছে না। তার প্রতিবাদে আজ অবরোধ করেছেন তাঁরা। হাতির দলকে সঠিকভাবে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হোক, দাবি তাঁদের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

