নিউজটাইম ওয়েবডেস্ক : জাঁকিয়ে শীতের অপেক্ষায় ছিল বঙ্গবাসী।তবে সেই ছোঁয়া পেতে এবার খানিকটা দেরীই হয়েছিল। বিগত কয়েকদিন ধরে যাও শীতের ধার বাড়ল, আজ বিকেল থেকে সেই শীত গায়েব হতে পারে। আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, বিপরীত ঘূর্ণাবর্তে বাধা পাচ্ছে শীত।আজ বিকেল থেকে ক্রমেই উর্ধ্বমুখী হবে পারদ।
শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে বঙ্গে প্রচুর পরিমানে জলীয় বাষ্প প্রবেশ করবে।তাতেই উর্ধ্বমুখী হবে পারদের মাত্রা। ফলে এই বছর বড়দিনে চেনা শীতের আমেজ নাও পেতে পারে রাজ্যবাসী। শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস মৌসম ভবনের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

