নিউজটাইম ওয়েবডেস্ক : গরু পাচারকান্ডে অনুব্রত মন্ডলের আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়ালি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। ইতিমধ্যেই আসানসোল সিবিআই আদালতে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন। এদিন গরু পাচারকান্ডে সিবিআই এর তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য সহ অনান্য সিবিআই আধিকারিকরা আদালতে পৌঁছান। তাদের হাতে গরু পাচারকান্ডে তদন্তে উঠে আসা নথিপত্র ভর্তি একটি ব্যাগও ছিল।
১৪ দিনের জেল হেফাজতে র আদালতের নির্দেশের পর ফের আজ সিবিআই আদালতে হাজিরার দিন ছিল গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত র। এই মুহূর্তে অন্য একটি মামলায় বীরভূমের দুবরাজপুর থানায় পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। সেখান থেকেই ভার্চুয়ালি যোগ দিতে পারেন অনুব্রত।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

