নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনব ছাত্র সংসদ নির্বাচন চলছে কলকাতা মেডিক্যাল কলেজে।বিক্ষোভ-আমরণ অনশনেও যখন নির্বাচন নিয়ে ভ্রুক্ষেপ করেননি কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ, তখন নিজেরাই উদ্যোগী হয়ে ছাত্র সংসদ নির্বাচন করছেন মেডিক্যালের ছাত্রছাত্রীরা। ৪টি বর্ষের ৫টি করে মোট ২০টি পদে চলছে নির্বাচন।পদপ্রার্থী হয়েছেন মোট ৩১জন।
মেডিক্যাল কলেজ কাউন্সিল কিংবা স্বাস্থ্য দপ্তরের অনুমতি নেই এই নির্বাচনে। ফলে নির্বাচনের বৈধতা নিয়ে উঠছে প্রশ্ন।পড়ুয়ারাই নির্বাচনের পর্যবেক্ষণ করছেন।নির্বাচন শেষে, আজ দুপুর ৩টেয় প্রকাশিত হবে ফলাফল।তবে নির্বাচনে অনুমতি না দিলেও, পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলেজ কর্তৃপক্ষ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

