নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের দোরগোড়ায় কড়া নাড়ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ঠিক সেই পঞ্চায়েত নির্বাচনের আগে নামখানা ব্লক জুড়ে তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙ্গন। আবাস যোজনায় দুর্নীতি এবং স্বজনপোষণ সহ তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির বিষয় সামনে আসতেই অসন্তোষ তৈরি হয়েছে তৃনমূল সমর্থকদের মধ্যে।
আর এই সমস্ত অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় ৩০ টি পরিবারের শতাধিক সদস্যরা। এই দল বদলেই কার্যত পঞ্চায়েত নির্বাচনের আগে খানিকটা অক্সিজেন পেল বিজেপি। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত দক্ষিণ দুর্গাপুর এলাকায় প্রায় ৩০ টি পরিবার থেকে শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ যোগদান করলো গেরুয়া শিবিরে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

