নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন মেসি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবিশ্বাস্য ম্যাচ। মহানাটকীয় ফাইনাল নিষ্পত্তি হল টাইব্রেকারে। অবশেষে মেসির হাতে উঠল বিশ্বকাপ। সম্পূর্ণ হল রূপকথা। একাসনে মারাদোনা-মেসি। একশ কুড়ি মিনিট ও তারপর টাইব্রেকার – রুদ্ধশ্বাস থ্রিলার। ম্যাচের গোটা প্রথমার্ধ আর্জেন্টিনার। ফ্রান্সকে নিয়ে রীতিমত ছেলেখেলা করে এগিয়ে গেল ২-০ গোলে। প্রথম গোল পেনাল্টি থেকে মেসির। দ্বিতীয় গোল দি মারিয়ার। শুধু গোল করা নয়, গোটা প্রথমার্ধ ফ্রান্স রক্ষণকে নাকানি চোবানি খাওয়ালেন ওই দি মারিয়া। তারপর কে ভেবেছিলেন, এই ম্যাচে এমন মহাকাব্য অপেক্ষা করে আছে?
দ্বিতীয়ার্ধে ফ্রান্সকে ম্যাচে ফেরালেন সেই কিলিয়ন এমবাপে। পেনাল্টি থেকে গোল করে ২-১ করলেন। দ্বিতীয় গোলটিও তিনিই শোধ করলেন অসামান্য সাইড ভলিতে। আর্জেন্টিনা হতবাক। উজ্জীবিত ফ্রান্স। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। কিন্তু ছিলেন তিনি-লিওনেল মেসি। কাঁধ ঝুঁকে পড়া আর্জেন্টিনাকে ফের উজ্জীবিত করে ৩-২ করে গেলেন। তখনও যে নাটক অনেক বাকি। এমবাপে হারতে চাননি। পেনাল্টি থেকে শোধ করে দিলেন তৃতীয় গোলটিও। হৃদ স্পন্দন বন্ধ করে দেওয়ার মতো। ম্যাচ গড়াল টাইব্রেকারে। মেসি-এমবাপে এখানেও গোল করলেন। কিন্তু ফ্রান্সের দুটি পেনাল্টি মিস স্পট কিক আটকে শেষ বেলায় নায়ক হয়ে গেলেন মার্টিনেজ। টাইব্রেকারে ফল ৪-২। ৩৬ বছর পর ফের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মারাদোনার পর মেসি বিশ্ব জয়ের স্বাদ এনে তুফান তুললেন নীল সাদায়। হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না এমবাপে। যুবরাজের স্বপ্ন পূরনের রাতে এমন ট্যাজিডিও দেখল কবিতার দেশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

