নিউজটাইম ওয়েবডেস্ক : শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই কফি প্রেমীরা মন ভরাচ্ছেন কফির কাপে চুমুক দিয়ে । শীতের আমেজে কফি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিয়েছেন অনেকেই । তবে অতিরিক্ত কফি খাওয়ার আগে জেনে নেওয়া উচিত এটা আপনার কোনও ক্ষতি করছে কি না ।
কফিতে আছে ক্যাফিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ।তাছাড়াও ক্যালশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম , পটাশিয়াম, জিঙ্ক, সোডিয়াম , এবং ভিটামিন রয়েছে প্রচুর পরিমাণে। কফি খাওয়ার অভ্যাস শরীরের উপর দু’ভাবে প্রভাব ফেলতে পারে । ব্ল্যাক কফি, অর্থাৎ দুধ, চিনি ছাড়া কফি সরাসরি শরীরের উপকার করে। তবে অত্যধিক পরিমাণে কফি মারাত্মক ক্ষতি কোরতে পারে আপনার স্বাস্থ্যের। তবে আগে গুণাবলী জেনে নেওয়া যাক, ব্ল্যাক কফি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে । এমনকি শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ থেকে সাময়িক রেহাই পাওয়া যায় । ক্যানসার প্রতিরোধেও নাকি সাহায্য করে কফি। দেখা গেছে, মেনোপজের পর মহিলাদের স্তন ক্যানসারের আশঙ্কা কমে যায় প্রায় ১০ শতাংশ । শরীর থেকে দূষিত পদার্থ ও ব্যাকটেরিয়া বের করে কিডনি পরিষ্কার রাখে কফি । তাছাড়াও এই ব্যস্ত জীবনে অবসাদ, হতাশা, ক্লান্তি কাটাতেও সাহায্য করে কফি । টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনাও কমায়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা বলছে, যাঁরা নিয়মিত ব্ল্যাক কফি খান তাঁদের ডায়াবেটিসের ঝুঁকি অনেক কম। এমনকি চোখের স্বাস্থ্যের জন্যেও কফি ভীষণ রকম উপকারী। তবে রক্তে অতিরিক্ত ক্যাফিন গেলে ক্ষতিও হতে পারে মারাত্মক । ক্যাফিন শরীরে বেশি পরিমাণে প্রবেশ করলে তা রক্তচাপ বৃদ্ধি করায় । যার কারণে বুক ধড়ফড়ানি শুরু হয় । এমনকী হার্টের স্বাভাবিক ছন্দপতনও হতে পারে। বেশি কফি খেলে ইনসমনিয়া বেড়ে যায়। ফলে ভাল ঘুম না হওয়ার কারণে শরীর খারাপ হয় । তাছাড়া যাদের আলসার, গ্যাস্ট্রিকের মতো সমস্যা আছে তাঁরা কফি থেকে দূরে থাকুন । বেশি কফি খেলে এই সমস্যা বাড়ার সম্ভাবনা খুব বেশি । কয়েকটি গবেষণায় দেখা গেছে কফি গর্ভপাতও ঘটাতে পারে । তাই গর্ভাবস্থায় কফি না খাওয়াই উচিত বলে মনে করছেন পুষ্টিবিদরা ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

