নিউজটাইম ওয়েবডেস্ক : শীতের আমেজ এলেও জাঁকিয়ে আসছে না শীত, এই হা হুতাশ যখন শীতপ্রিয় বাঙালির মনে। তখন বঙ্গে একলাফে নামল পারদ।গতকাল রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩। আজ সেই তাপমাত্রা কমে, মরশুমের শীতলতম দিন হল। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছেন, এবার রাজ্যজুড়ে শীতের আমেজ বাড়বে। শীঘ্রই জাঁকিয়ে পড়বে শীত। উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং’এ। তবে খুব বেশি নয়, হালকা বৃষ্টির পূর্বাভাস এই দুই জায়গায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

