নিউজটাইম ওয়েবডেস্ক : কাপ জয়ের দোরগোড়ায় মেসিরা। আর মাত্র ২ ম্যাচ জিতলেই তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হবে আর্জেন্টিনার। কাতারে কেমন ছিল নীল সাদা বাহিনীর রোড টু সেমিফাইনাল। শেষ চারের ম্যাচের আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে কাতারের কাপযুদ্ধের অভিযান শুরু করে আর্জেন্টিনা । দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা । মেক্সিকোর বিরুদ্ধে ২-০ ফলে ম্যাচ জেতে মেসিরা। তৃতীয় ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে ২-০ ফলে ম্যাচ জেতে স্কালোনির দল। নক আউটের প্রথম লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় মেসিরা। আর শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠে আর্জেন্টিনা। এবার শেষ চারের লড়াই। কী হবে ফল। আকূল অপেক্ষায় গোটা বিশ্বের নীল সাদা ভক্তরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

