নিউজটাইম ওয়েবডেস্ক :
দিন কয়েক আগে,
‘পাঠান’ ছবির শ্যুটিং করতে গিয়ে মক্কায় ‘উমরাহ’ করতে গিয়েছিলেন শাহরুখ খান।এবার বৈষ্ণোদেবীতে
গেলেন তিনি। মক্কার মতোই বৈষ্ণোদেবীতে গিয়ে নিজের প্রচার করতে চাননি শাহরুখ খান।নিরাপত্তা
রক্ষীদের ঘেরাটোপে থেকে একেবারে সাধারনভাবে হেঁটে প্রবেশ করলেন মন্দিরে। হুডিতে ঢাকতে
চাইলেন নিজের পরিচয়। কিন্তু কিং খানের ছবি কি আর গোপন থাকে! সামাজিক মাধ্যমে প্রকাশ
পেয়েছে তার বৈষ্ণোদেবী মন্দিরের ভিডিও।
https://twitter.com/i/status/1602206327547523072
মুক্তি পেতে চলেছে
শাহরুখ অভিনীত পরবর্তী ছবি ‘পাঠান’। আজই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘বেশরম রং’,
ভিডিওটি মুক্তি পেতেই উচ্ছ্বসিত শাহরুখের ভক্তরা।ভালোবাসা উজাড় করে দিয়েছেন। ৩ ঘন্টা
আগে মুক্তি পাওয়া গানের ভিডিও দেখে ফেলেছেন ৩ মিলিয়ন মানুষ।নতুন ছবি মুক্তির আগেই ঈশ্বর-আল্লাহর
আশীর্বাদ নিতে চাইছেন কিং খান, এমনই মনে করছে তাঁর ভক্তরা।