নিউজটাইম ওয়েবডেস্ক : ফের অগ্নিকাণ্ড রাজ্যে। এবার আগুন লাগল ট্যাংড়ার রাবার কারখানায়। স্থানীয়রা প্রথম এই আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। এরপর তড়িঘড়ি দমকলের ইঞ্জিন আগুন নেভাতে আসেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারখানায় থাকা দাহ্য পদার্থ থেকেই এই অগ্নিকাণ্ড।
কারখানা লাগোয়া ঘিঞ্জি জনবসতি, ফলে বড় কোনও দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। রীতিমতো আতঙ্কিত তাঁরা। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। প্রয়োজনে দমকলের আরও ইঞ্জিন আনা হতে পারে বলে জানা গিয়েছে। কারখানার কোনও কর্মী ভিতরে আটকে রয়েছেন কি না সেইদিকে নজর দিচ্ছেন দমকলকর্মীরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

